পুরাতন মালদার সাহাপুর অঞ্চলের মানুষদের দীর্ঘ দিনের দাবী ছিল এলাকায় একটি জলাধারের। আর তাদের সেই দাবী পুরোন হল শনিবার। আজ বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড থেকে ৫ লক্ষ টাকা ব্যয়ে পানীয় জলের জন্য ছয়টি জায়গায় ছয়টি পরিশুদ্ধ পানীয় জলের জলাধারের কাজের শিলান্যাস করা হয়। তার মধ্যে আজ একটি সাব মার্শালের শিলান্যাস করা হল সাহাপুরে। আজ এই জলাধারের শিলান্যাস করেন জেলার সভাধিপতি সরলা মুর্মু। এছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি সুবোধ চৌধুরী ছাড়াও অন্যান্যরা।